মেহেদী হাসান , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাপলা চত্বর ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলাভোজনবাড়ি রেস্টুরেন্ট এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন কবাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা মুফতি আতাউর রহমান ফরদাবাদী এতে সঞ্চালনা করেন ইয়ামিন হোসে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা শুয়াইব আহমদ, সভাপতি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলহযরত মাওলানা মফিজুল ইসলাম, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুহিত, এনসিপির প্রধান সমন্বয়ক মো. মাইনুদ্দী, ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, হযরত মাওলানা বাছির আহমেদ,মোহাম্মদ উল্লাহ, আরজু হাসান, মো. সবুজ, মো: মাহিমুর রহমান মাহিম, মো. ফয়সাল আহমদ সহ আরো অনেকে।
বক্তব্যে নেতারা বলেন, শাপলা চত্বর ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা শাহাদাতবরণ করেছেন, তাদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের আদর্শ ধারণ করে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথি ও নেতাকর্মীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। এ সময় স্থানীয় ছাত্রসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।