মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী
নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের চানন্দী বাজার সংলগ্ন আলামিন গ্রামে পারিবারিক বিরো ধের জেরে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার, (১২ মার্চ) সকাল প্রায় ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম তাজ নাহার বেগম (৩২) তিনি তিন সন্তানের জননী। তার বড় ছেলে মোঃ ইমন (১২), মেজ ছেলে মোঃ রিপন (৬) এবং মেয়ে ঝামেলা খাতুন (২)।
পরিবারের সদস্য ও স্বজনদের অভিযোগ, তাজনাহার বেগমের স্বামী মোঃ মিলন (৩৫) পারিবারিক কলহের জেরে তাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মিলনের মায়ের নাম আনোয়ারা বেগম (৫৫)। স্থানীয়দের মতে, মিলন দ্বিতীয় বিয়ে করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম লাইজু (৩৫) লাইজুর বাবার নাম সেকান্তর, তাদের বাড়ি পাশের মৌলবী গ্রামের বলে জানা গেছে।
নিহতের সন্তান ও আত্মীয়স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে মারধর করে তাজনাহার বেগমকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে নলেরচর থানার মোরশেদ বাজার পাড়ি থানার ইনচার্জ শাহিন বলেন, প্রাথমিক স্থানীয়ভাবে জানা যায়। স্বামী মিলন সেখান থেকে পালিয়ে যায়। মৃতার নিকটাত্মীয় মৃতদেহ তার বসত ঘরে নিয়ে আসে। মৃতদেহের সুরতাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।