দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতখান উপজেলার উদ্যোগে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিন ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও সাবেক জেলা আমির, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মজলিসে শূরা সদস্য ও উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী মাঈনুল ইসলাম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আজম পলিন, উপজেলা শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম কমিশনারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফজলুল করিম বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে নেক আমলের প্রতিদান মহান আল্লাহ তায়ালা নিজ হাতে প্রদান করবেন। তিনি আরও বলেন, রমজান মাসে মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার গুরুত্বপূর্ণ সময়। এ মাস আল্লাহর নৈকট্য লাভের মাস।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।