মনিরুল ইসলাম , নাটোর প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল) উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৭ মার্চ) বিকালে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত এর পরিচালনায় থানা মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে স্থানীয় ভাটোপাড়া মহল্লার মোঃ রুবেল নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত রুবেল ঐ এলাকার মোঃ বেলাল হোসেনের ছেলে এবং থানা মোড় সংলগ্ন জ্বালানী তেলের দোকান “মেসার্স সততা ট্রেডার্স ” এর মালিক।
জানা যায়, গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন সিংড়া থানা মোড় এলাকার নিংগইন ভাটোপাড়া মসজিদের পাশে একটুও বাঁশ ঝাড়ে তল্লাশি চালায়। এসময় মাটির নিচে লুকানো দুইটি পানির ট্যাংকের ভিতর রাখা ১০ হাজার লিটার ডিজেল পাওয়া যায়।
অবৈধ পন্থায় মজুদ রাখার দায়ে রুবেলকে এ অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা শেষে গণমাধ্যম কর্মীদের বলেন, অবৈধভাবে জ্ঞানী তেল মজুদ ও কৃত্রিম সংকট তৈরি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যেন জ্বালানী তেলের সংকট সৃষ্টি করতে না পারে, তা সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।
বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন তৎপর আছে। জনদূর্ভোগ রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।