মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় বিশ্ব চিন্তা দিবস ২০২৬ পালিত হয়েছে। এ অনুষ্টানে স্থানীয় কমিশনার, গার্লস গাইডের কমিটির সদস্যসহ শিশু কিশোরেরা উপস্থিত ছিলেন। বিশ্ব গার্ল গাইড ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ ব্যাডেন পাওয়েলের জন্ম দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধ ও সচেতনতা দিবসটি পালিত হয় । ১৯২৬ সাল থেকে এই দিনে মেয়েরা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রেরণা গ্রহণ করে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশন নলডাঙ্গার উদ্যোগে দিবসটি পালিত হয়।
এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের গার্ল গাইড ও স্কাউটরা নিজেদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করে এবং ভালো কাজের মাধ্যমে বিশ্বকে আরও সুন্দর করার শপথ নেয়। বিশ্বব্যাপী গার্ল গাইড ও গার্ল স্কাউটদের ভ্রাতৃত্ববোধ উদযাপন, লিঙ্গ সমতা, পরিবেশ এবং বৈশ্বিক নানা সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কমিশনার মোছাঃ আরজুমান বানু, সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ আর্জিনা আক্তার, কোষাধ্যক্ষ মোছাঃ মাহাবুবা আক্তার, যুবানেত্রী মোছাঃ শারমিন সুলতানা, সদস্য মোছাঃ শারমিন আক্তার, আসমা খাতুন, সাবিনা ইয়াসমিন সহ প্রমূখ।