শনিবার, ০২ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

“বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন নারীরা ভালো থাকে, আর মা জিতলে পুরো দেশই জিতে যায় : শামা ওবায়েদ

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নারী সমাজের প্রতি বিএনপির অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ। তিনি বলেন, “বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন নারীরা ভালো থাকে, সুরক্ষিত থাকে।” শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য […]

“বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন নারীরা ভালো থাকে, আর মা জিতলে পুরো দেশই জিতে যায় : শামা ওবায়েদ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ নভেম্বর ২০২৫, ২২:১৩

আসন্ন জাতীয় নির্বাচনের আগে নারী সমাজের প্রতি বিএনপির অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ। তিনি বলেন, “বিএনপি যখন ক্ষমতায় থাকে, তখন নারীরা ভালো থাকে, সুরক্ষিত থাকে।” শনিবার বিকেলে নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, নারী উন্নয়ন নিয়ে বড় বড় কথা বলার আগে তৃণমূল পর্যায়ের নারীদের নিরাপত্তা, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। তিনি উল্লেখ করেন, দেশের নারীরা সংসার সামলানো থেকে শুরু করে ক্ষেত-খামারের কাজ, এমনকি রাজনৈতিক মাঠেও পুরুষদের সঙ্গে সমানতালে দায়িত্ব পালন করে—তাদের পরিশ্রম ও অবদানকে সম্মান জানাতে হবে।

তিনি বলেন, দেশের অর্থনীতিতে নারীদের অবদান অসামান্য। লাখ লাখ নারী গার্মেন্টস খাতে কাজ করে পরিবার ও রাষ্ট্রের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছেন। “নারীর জয় মানে সমাজের জয়, আর মা জিতলে পুরো দেশই জিতে যায়”—বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নারী উন্নয়নে অবদান স্মরণ করে তিনি বলেন, তার হাত ধরেই দেশে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়, মেয়েদের প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা অবৈতনিক হয়। খালেদা জিয়ার ত্যাগ, সংগ্রাম এবং নেতৃত্বই নারীদের অগ্রগতির পথ তৈরি করে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার নারীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। ২০১৮ সালের ‘নিশি রাতের নির্বাচন’ এবং ২০২৪ সালের ‘ডামি নির্বাচনে’ সাধারণ নারীরা ভোটকেন্দ্রে যেতে পারেননি বলেও দাবি করেন তিনি।

নারী সমাবেশে উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, আসন্ন নির্বাচনে পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, তার বাবা কেএম ওবায়দুর রহমান আজীবন মানুষের জন্য কাজ করেছেন, তিনিও সেই আদর্শ ধরে রাখতে চান।

নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আক্রমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬১

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬১

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৪১

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬১