গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ জোহর কাওরাইদ ইউনিয়নের দারুল আবরার হিফজ মাদ্রাসায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুবায়ের আল-মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রকল্প ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. জুয়েল রানা, কাওরাইদ ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াদ মণ্ডল, ইমরান খান, হামিদুল মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাহফিলে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে জুবায়ের আল-মামুন বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে ভূমিকা রাখছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে বিশ্বাস করেন তারা।