মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান হিল রানার্স এর আয়োজন ঐতিহ্যবাহী রাজার মাঠে বান্দরবান হিল হাফ ম্যারাথন–২০২৫ (সিজন–২) অনুষ্ঠিত হয়।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকালে বান্দরবান হিল রানার্স-এর আয়োজনে ‘বান্দরবান হিল হাফ ম্যারাথন–২০২৫ (সিজন–২)’ অনুষ্ঠিত হয়।
ভোর ৫টায় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে ম্যারাথন দৌড়ের সূচনা হয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দৌড়প্রেমী অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় অংশ নেন, যা বান্দরবানের পাহাড়ি পরিবেশকে উৎসবমুখর করে তোলে।এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় দুই ধাপে — প্রথম ধাপে ২১ কিলোমিটার এবং দ্বিতীয় ধাপে ১০ কিলোমিটার দূরত্বে দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রথম ধাপে রাজার মাঠ থেকে গ্যাসৎ মনিপাড়া পর্যন্ত গিয়ে পুনরায় গ্যাসৎ মনিপাড়া থেকে রাজার মাঠে ফিরে এসে ২১ কিলোমিটার দৌড় সম্পন্ন হয়।
দ্বিতীয় ধাপে রাজার মাঠ থেকে শৈলপ্রপাত পর্যন্ত গিয়ে পুনরায় শৈলপ্রপাত থেকে রাজার মাঠে ফিরে এসে ১০ কিলোমিটার দৌড় শেষ হয়।
ম্যারাথন শেষে এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজক ও অতিথিরা অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ১০ জন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।
উক্ত ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিরেক্টর জেনারেল (পিইডিবি), বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জোন কমান্ডার মোঃ হুমায়ুন রশিদ(পিএমসি)
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সরদার, (ডিএসবি)বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান হিল রানার্স এর আহবায়ক মোহাম্মদ শহীদুর রহমান( সোহেল) সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী।
এ সময় অতিথিরা বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এমন আয়োজন পাহাড়ি জনপদে তরুণ সমাজকে খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে।