জিয়াউর রহমান , পিরোজপুর প্রতিনিধি:
দেশব্যাপী জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার ইউনিয়নভিত্তিক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (তারিখ উল্লেখযোগ্য নয়) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নে জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট বরিশাল বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হেদায়েত।
শিয়ালকাঠী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ কাওসার জোমাদ্দার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি শিকদার, পিরোজপুর সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মিরাজ তালুকদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “রাজনীতির নামে বিশৃঙ্খলা নয়—নৈতিকতা, শান্তি ও মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই জাকের পার্টির মূল লক্ষ্য।”
তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং দেশের চলমান স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ৪১ দিনব্যাপী দেশের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাকের পার্টির সাংগঠনিক জনসভা কর্মসূচি চলমান রয়েছে।