বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিবো : সারজিস

গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। জানা গেছে, সারজিসের […]

কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিবো : সারজিস

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৫ অক্টোবর ২০২৫, ২০:২৯

গত এক বছরে কেউ যদি এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (৪ অক্টোবর) নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপির কার্যালয়ে উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

জানা গেছে, সারজিসের আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কারের অনেক আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেন মসজিদ, মন্দির, ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টরা।

পরে চলতি অর্থবছরে ১ম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের বরাদ্দ আসে। সেই বরাদ্দকৃত মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের সংশ্লিষ্টদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

এ সময় সারজিস বলেন, কেউ কোনোদিন কোনো ভালো কাজে বাধা দিবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক, একটা ভালো মসজিদ বা মন্দির নির্মাণ হোক এটার আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ সুবিধাভোগ করবে৷ এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও প্রতিষ্ঠানগুলোর জন্য কিছু ভালো কাজ করতে পারে তাহলেই তো সার্বিক উন্নয়ন সম্ভব।

আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না৷ এই জায়গাটা হিংসার নয়, বরং এই জায়গাটা হলো কে কত বেশি ভালো কাজ করতে পারে সেই ব্যাপার। তাই আটোয়ারী উপজেলার সার্বিক উন্নয়নে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করতে পারিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এতবড় সম্মান দিবেন। বা এতসব গুরুত্বপূর্ণ জায়গায় বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটাই আমার কল্পনার চেয়ে বেশি। এরচেয়ে বেশি আমি আর কিছু আশা করি না।

এখন আমার কাজ হচ্ছে এই গুরুত্বপূর্ণ দ্বায়িত্বটা ন্যায় ও সৎভাবে আমানতটা রক্ষা করা। আমার একমাত্র লক্ষ এটাই। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশ্যে স্পষ্ট ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ দিতে পারে তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দিব।

সারজিস বলেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষকে দরকার, যে ব্যাক্তি কোনোদিন মনে করবে না যে-কোনো বাজেটের কত টাকা মেরে দিয়ে কোথায় জমি কিনব আর কোথায় বাড়ি করব। যেই মানুষ এমন চিন্তা করবে না আগামীতে এমন মানুষ সাপোর্ট দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের আটোয়ারীর মসজিদ, মন্দির ও ঈদগাহ ময়দানের জন্য বরাদ্দকৃত অর্থ উত্তোলন করতে যদি কোনো অফিসে এক টাকা ঘুষ দিতে হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷

এবং টাকা উত্তোলন করার পর যদি কোনো মসজিদ, মন্দির বা ঈদগাহ ময়দানের সভাপতি/সেক্রেটারির বিরুদ্ধে টাকা মেরে খাওয়ার অভিযোগ পাওয়া যায় তাহলে তাদেরও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা।

আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পঞ্চগড় জেলা পরিষদ থেকে আটোয়ারী উপজেলার মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের বরাদ্দকৃত তালিকা পড়ে শুনান সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৬

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৬

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৬০