নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি তে স্বপ্নতরী ফাউন্ডেশনের শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত ০২ অক্টোবর সকাল দশটায় চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় এ সেমিনারটি অনুষ্ঠিত হয় । উক্ত সেমিনারটিতে প্রথমেই এইচএসসি প্রথম বর্ষ ,দ্বিতীয় বর্ষ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থীদের নিয়ে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের একটি মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে প্রত্যেকটি বিভাগ হতে প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি তাদেরকে শিক্ষার বিষয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সেমিনারটিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব ফারুক হোসেন সহকারি অধ্যাপক মুজিবুর রহমান ভান্ডারিয়া সরকারি মহিলা কলেজ বগুড়া, জনাব সোলায়মান আলী, প্রভাষক নীলফামারী সরকারি কলেজ, জনাব রাকিবুজ্জামান আপন প্রভাষক চিলাহাটি সরকারী কলেজ, জনাব আশরাফুল ইসলাম সহকারী শিক্ষক কেতকীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজমুল ইসলাম প্রভাষক ডিমলা ইসলামিয়া কলেজ, আনারুল ইসলাম প্রধান শিক্ষক চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়। এর পাশাপাশি উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন স্বপ্নতরী ফাউন্ডেশন এর বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সদস্য সহ, মেডিকেল কলেজ , ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটিতে সমাপনী বক্তব্য প্রদান করেন স্বপ্নতরী ফাউন্ডেশন এর সভাপতি নাজমুস সাদাত শাফীন। তিনি তার বক্তব্যে জানান স্বপ্নতরী ফাউন্ডেশন টি ২০২০ সাল থেকে চিলাহাটিতে বিভিন্ন সামাজিক , শিক্ষামূলক এবং স্বেচ্ছাসেবী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে এই সেমিনারটির আয়োজন করা হয় এবং ভবিষ্যতে আরো বেশী এরকম সেবামূলক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে যাবেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জুবায়ের আহমেদ, শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সাধারণ সম্পাদক স্বপ্নতরী পাবলিক লাইব্রেরী চিলাহাটি।