জামাতের সাথে বিএনপির আর কখনো জোট হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি এ মন্তব্য করেন।
এমরান সালেহ প্রিন্স বলেছেন, ১৯৭১ সালে যারা মানুষ হত্যা করেছে, যারা এখনো এর জন্য ক্ষমা চায়নি তাদের অনুকম্পা নিয়ে বিএনপি চলে না। তাদের সাথে আর কখনো জোট হবে না।
আমি আজ বলে রাখলাম। তিনি বলেন, যারা সুবিধাবাদী রাজনীতির প্রোডাক্ট জামায়াতে ইসলামী, তারা বিএনপিকে সুবিধাবাদী রাজনীতির প্রোডাক্ট বললে দুঃখের জায়গা নেই। ৭১ সাল থেকে এই পর্যন্ত জামায়াত সব সময়ই সুবিধাবাদী রাজনীতি করেছে। পাক-হানাদারদের দালালি করেছে।
তারা নারী হত্যা করেছে। সেখানে রাজকারগিরি করেছে। সেখানে তারা পাক-পাহানাদার বাহিনীর সহযোগী ছিল। পরে জিয়াউর রহমানের সময়ে বহুদলীয় গণতন্ত্রের সুযোগে তারা রাজনীতির সুবিধা নিয়েছে।
আবার ৯০-এর পরে বিএনপির আনুকূল্য নিয়ে আন্দোলন করে একটা সুবিধা নিয়েছে।