পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়ে মাদক নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে শক্ত অবস্থান গ্রহণের দাবি করেন।
বৃহস্পতিবার (২১ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, জামায়াতে আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ,
সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, জামায়াত নেতা খায়রুল বাশার, ছাত্রদলের আহ্বায়ক আল আমিন হোসেন, ছাত্রদল নেতা রিয়াজুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাবু, যুগ্ন সাধারন সম্পাদক মেহেদী হাসান লিমন, আহাদুজ্জামান নাঈম প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ইভটিজিং, মাদক ও সন্ত্রাস এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া বিষয়ে আলোচনা করা হয়।