সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনা জেলায়র কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৮ জুন) কপোতাক্ষ মহাবিদ্যালয় হলরুমে দিনব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।
শিক্ষা শিবিরে মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, “ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্বশীলদেরকে কাঙ্খিত ভূমিকা পালন করতে হবে। একটি জাতির ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আগে নিজেদের মান উন্নয়ন করতে হবে।
জ্ঞান-বিজ্ঞানের দিক থেকে আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেইশিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার,
খুলনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মু. আমিনুল ইসলাম, খুলনা জেলার সহকারী সেক্রেটারি এ্যাড. মোস্তাফিজুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামসহ, প্রএছাড়া শিক্ষা শিবিরে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন,
বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা উলামা বিভাগ পরিচালক/সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা জেলা সদস্য
ও সাবেক বাগালী ইউনিয়ন চেয়ারম্যান প্রফেসর ওয়ালিউল্লাহ, কয়রা সদর ইউনিয়ন আমীর মো: মিজানুর রহমান, বাগালী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল হালিম,দক্ষিণ বেদকাশি ইউনিয়ন আমীর মাওলানা মতিউর রহমানসহ অন্যান্ন দ্বায়িত্বশীলবৃন্দ।
শিক্ষা শিবিরে বক্তারা দায়িত্বশীলদের সঠিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।