শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

টঙ্গিবাড়ী হতে চুরী হওয়া এক মিশিন ২৪ ঘন্টায় চাদঁপুর থেকে উদ্ধার করলো পুলিশ

আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারস্থ বাদল মিজি স্পেশেলিজড হাসপাতাল হতে চুরী হওয়া এক্ররে মেশিনের পার্টশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গিবাড়ী থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চাদঁপুর জেলা হতে ওই সমস্ত মালামাল উদ্ধার এবং একজনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ। টঙ্গিবাড়ী থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , মুন্সিগঞ্জ জেলার […]

প্রতিনিধি ডেস্ক

১২ জুন ২০২৫, ০০:৩২

আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারস্থ বাদল মিজি স্পেশেলিজড হাসপাতাল হতে চুরী হওয়া এক্ররে মেশিনের পার্টশ উদ্ধার করেছে পুলিশ। টঙ্গিবাড়ী থানায় মামলা হওয়ার ২৪ ঘন্টার মধ্যে চাদঁপুর জেলা হতে ওই সমস্ত মালামাল উদ্ধার এবং একজনকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ।

টঙ্গিবাড়ী থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় , মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার সোনারং এ অবস্থিত বাদল মিজি ডায়াগনস্টিক সেন্টার হতে গত ৯ জুন দুর্র্ধষ একটি চুরির ঘটনায় পুলিশ প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে চাঁদপুর জেলা থেকে চুরিকৃত সকল মালামাল উদ্ধার ও একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ডায়াগনস্টিক সেন্টারটির মালিক আরিফুল ইসলাম (৩৭) নামে খণ্ডকালীন এক কর্মচারী নিয়োগ দেন, যিনি মাত্র চারদিন চাকরি করার পর গত ৯ জুন সকালে একটি এক্স-রে ডিজিটাল রেডিওগ্রাফি (উজ) কেসেট (মূল্য আনুমানিক ১৬ লক্ষ টাকা) এবং একটি টিভিএস প্রুফ মেশিন (মূল্য আনুমানিক সাড়ে ৩ লক্ষ টাকা) চুরি করে পালিয়ে যান। উল্লেখ্য, নিয়োগদাতা মালিক উক্ত কর্মচারীর পূর্ণাঙ্গ ঠিকানা জানতেন না, অন্য একজনের পরিচয়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল।

ঘটনার পরপরই টংগিবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর তদন্তকারী কর্মকর্তা এস আই মো: শাহ আলী তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে চুরির ঘটনায় জড়িত খলিলুর রহমান (৬০) নামে একজন এজাহার নামীয় আসামীর অবস্থান চাঁদপুর জেলায় সনাক্ত করা হয়। এরপর সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে চুরিকৃত সকল মালামাল উদ্ধার এবং উক্ত আসামিকে চাঁদপুর জেলা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বাদল মিজি স্পেশেলিজড হাসপাতালের মালিক মোঃ হারুন অর রশিদ বলেন, আরিফুল ইসলাম নামের এক ব্যাক্তিকে ল্যাব টেকনোলোজিস্ট হিসাবে সাময়িক সময়ের জন্য নিয়োগ দেই। কিন্তু ওই ব্যাক্তি গত ৯ জুন সকালে ১০টার দিকে এক্ররে মেশিনের ডিআর ক্যাসেট যার মূল্য ১৬ লক্ষ টাকা এবং টিভিএস প্রুফ যার মূল্য ২ লক্ষ টাকা মোট ১৮ লক্ষ টাকার মাল চুরী করে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনায় আমি টঙ্গিবাড়ী থানায় মামলা দায়ের করলে পুলিশ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে আমার মালামাল চাদঁপুর হতে উদ্ধার করে নিয়ে আসে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার এসআই শাহ আলি বলেন, টঙ্গিবাড়ী বাজারের বাদল মিজি স্পেশালাইজড হাসাপাতাল হতে তার এক কর্মচারী মোট ১৯ লক্ষ ৫০হাজার টাকার মালামাল চুরী করে নিয়ে যাওয়ার ঘটনায় আমাদের থানায় মামলা দায়ের করলে মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চাদঁপুর সদর ও শাহেরাস্তি থানায় অভিযান চালিয়ে চুরী হওয়া মালামাল উদ্ধার ও একজন এজাহারভূক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করতে সক্ষম হই।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।