১ জুন, রবিবার সকাল ১০ টায় গলাচিপা অফিসার এন্ড এলিট ক্লাবে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে
এবং প্রোগ্রাম অন এগ্রিকাচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) উদ্যোগে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক এ প্রশিক্ষন শুরু হয়।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান এঁর উপস্থাপনায় এবং গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,
অতিরিক্ত উপ পরিচালক ( পিপি) কৃষিবিদ এইচ এম শামীম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, পটুয়াখালী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা আমির ডা: মো: জাকির হোসাইন, গন অধিকার পরিষদের উপজেলা আহবায়ক মো: হাফিজুর রহমান, কৃষক ইব্রাহিম প্রমুখ।
এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও কৃষানী, স্হানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।