প্রখ্যাত এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাসে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে।
তিনি বলেন, “ফ্যাসিস্ট রাষ্ট্র সংষ্কার আর হাসিনার বিচার সম্পন্ন হওয়ার আগে, শহীদের রক্ত মাড়িয়ে কাউকে ক্ষমতার মসনদে বসতে দিবো না। ইনকিলাব জিন্দাবাদ।”
শেখ হাসিনা ক্ষমতার নেশায় শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন।” তিনি আরও উল্লেখ করেন, “আমাদের নির্বাচনী ব্যবস্থাকেই উনি ধ্বংস করে দিয়েছেন।”
বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন শেখ হাসিনার বিচারের পূর্বে কোনো নির্বাচন আয়োজনের বিরোধিতা করছেন এবং শহীদদের রক্তের সাথে বেইমানি করে ক্ষমতায় আরোহনের প্রচেষ্টাকে জাতীয় শত্রুতা হিসেবে বিবেচনা করছেন।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।” তিনি আরও উল্লেখ করেন, “যারাই বিচারের আগে কোনো নির্বাচনের পাঁয়তারা করবে, তাদেরকে জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেওয়া হবে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে রাজনৈতিক সচেতন মহল ও তরুণ সমাজের মধ্যে এটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে।