মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ভোটের মাঠে নিজেদের অবস্থানের জানান দিতে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আছে। এর আগে দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র। একই সঙ্গে দলীয় স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় […]

নিউজ ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ১৩:০৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ভোটের মাঠে নিজেদের অবস্থানের জানান দিতে দলের তৃণমূলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা আছে। এর আগে দ্রুত চূড়ান্ত করতে চায় দলের গঠনতন্ত্র।

একই সঙ্গে দলীয় স্লোগান, ঘোষণাপত্র, সাংগঠনিক কাঠামো ও দলীয় প্রতীক সামনে আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করতে চায় দলটির শীর্ষ নেতারা। দলের ব্যানারে নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশন থেকে এনসিপির নিবন্ধন নিতেই হবে।

এজন্য দলের গঠনতন্ত্রসহ আরও কিছু শর্ত পূরণ করতে হবে। সে লক্ষ্যেই নেতারা কাজ করছেন। আপাতত দলের কোনো সহযোগী সংগঠন করার পরিকল্পনা তাদের নেই। এখন যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করা হতে পারে।

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নতুন কিংবা পুরোনো সব রাজনৈতিক দলের প্রত্যাশা থাকে জাতীয় নির্বাচনে সব আসনে প্রার্থী দেওয়া। এনসিপি গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের রাজনীতিতে উঠে এসেছে।

তাই এ দলের টার্গেট সবগুলো আসনে প্রার্থী দেওয়া। সেভাবে দলকে এগিয়ে নেওয়া হবে। তিনি বলেন, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ চলমান। খসড়া প্রস্তুত করার পর তা নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শেষে চূড়ান্ত হবে গঠনতন্ত্র।

২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলের আত্মপ্রকাশের আগেই দলীয় গঠনতন্ত্র চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। তবে এখন দ্রুতই গঠনতন্ত্রের খসড়া তৈরির কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই খসড়া তৈরির কাজে যুক্তদের দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। এতে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, পরিবারতন্ত্রের বলয়মুক্ত রাজনীতি, জবাবদিহিতা নিশ্চিত করা, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনসহ নানা বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গঠনতন্ত্র তৈরির কাজ চলছে। অল্প সময়ের মধ্যেই আমরা এ সংক্রান্ত কাজ শেষ করতে চাই। কারণ নির্বাচন কমিশনে দলের নিবন্ধন করতে গঠনতন্ত্র প্রয়োজন। সেভাবেই আমরা নিজেদের কার্যক্রম এগিয়ে নিচ্ছি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলকে বেশি গুরুত্ব দিতে চায় জাতীয় নাগরিক পার্টি। তবে নবগঠিত এ দলের জেলা-উপজেলার কমিটি গঠন প্রক্রিয়া কী হবে? নতুন করে কমিটি গঠন করা হবে, নাকি তৃণমূলে গঠিত জাতীয় নাগরিক কমিটির নাম পরিবর্তন করে জাতীয় নাগরিক পার্টি করা হবে-তা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। নেতারা বলছেন,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের যৌথ উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে। তবে তৃণমূল পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম পরিবর্তনের সুযোগ নেই। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ-অভ্যুত্থানের ব্যানার। কিন্তু জাতীয় নাগরিক কমিটির নামে পরিবর্তন আসতে পারে। কার্যনির্বাহী সংসদের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

এনসিপির ব্যানারে নির্বাচনে অংশ নিতে হলে নতুন দলের নিবন্ধনের বিকল্প নেই। নির্বাচন কমিশনে নিবন্ধন নিতে হবে। এ কারণে নিবন্ধনের ওপর গুরুত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। অল্প সময়ের মধ্যেই নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করার পরিকল্পনার কথা বলছেন নেতারা।

তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হলে দলের একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় এবং অন্তত ১০০ উপজেলা বা ক্ষেত্র অনুযায়ী মেট্রোপলিটন থানা কার্যালয় প্রতিষ্ঠা করতে হয়।

এ ছাড়া নিবন্ধনের জন্য বিবেচিত হতে হলে, দলের গঠনতন্ত্রের সুনির্দিষ্ট কিছু বিধান স্পষ্টভাবে থাকতে হয়। ফলে দলের নিবন্ধনের আবেদন বিষয়ে শর্ত অনুযায়ী দলীয় কার্যালয় প্রতিষ্ঠা ও গঠনতন্ত্র চূড়ান্ত করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করছে এনসিপি।

দল আত্মপ্রকাশ হলেও এখনো নিজেদের দলীয় প্রতীক ঘোষণা করতে পারেনি জাতীয় নাগরিক পার্টি। তবে রাজনৈতিক দল গঠনের আগে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে পরিচালিত জনমত জরিপে দলের জন্য বেশ কিছু প্রতীকের প্রস্তাব এসেছে।

এগুলোর মধ্যে আছে বই, খাতা, কলম, মুষ্টিবদ্ধ হাত, কবুতর, শাপলা, ইলিশ, বাঘ ইত্যাদি। এগুলোর মধ্য থেকে দলীয় প্রতীক চূড়ান্ত করতে পারেন দলের নেতারা।

এনসিপির কোনো সহযোগী সংগঠন থাকবে কিনা, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রথম পর্যায়ে যুব, শ্রমিক, নারী ও ছাত্র উইং করার সিদ্ধান্ত হয়েছে।

উইংগুলো দেখভালের দায়িত্বে থাকবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার নেতৃত্বে এসব উইং কাজ করবে। পরবর্তী সময়ে উইংগুলোই দলের সহযোগী সংগঠন হিসাবে ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

দলের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, সাধারণত দল গঠনের পরই দলীয় গঠনতন্ত্র তৈরি করা হয়। আমরাও ঠিক একই প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যেই গঠনতন্ত্র তৈরি কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যেই এ কাজ শেষ হবে।

দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, পরিবারতন্ত্রমুক্ত রাজনীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনসহ নানা বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে আমাদের গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০