জি কে গউছ বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, হেলমেট লীগ, চাপাতি লীগ, কোনো লীগ পুলিশ ছাড়া পাঁচ মিনিট আমাদের সামনে দাঁড়াতে পারে নাই। কারণ, আমরা ঈমানি শক্তিতে বলিয়ান ছিলাম’।
রাজনীতিতে প্রতিহিংসা যেন না থাকে এমনটা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে। কিন্তু প্রতিহিংসা যেন না থাকে। আমরা যেন প্রতিহিংসা পরায়ণ না হই। ভালো কর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করব আমরা।’
বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল উল্লেখ করে জি কে গউছ বলেন, এই দল সব মানুষকেই ধারণ করে। সব মতের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করেই বিএনপি ঘরে ফিরবে।
শুক্রবার রাতে হবিগঞ্জ শহরের আরডি হল প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।