ছাইদুল ইসলাম,ধামইরহাট প্রতিনিধি
ধামইরহাট উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বালক ও বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত চক্রবর্তী এর সভাপতিত্বে ও সহ কারি শিক্ষক আবু হেনা মুসার সঞ্চালনায় সকাল ৯.০০টায় টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ফার্শিপাড়া মিনি স্টেডিয়াম মাঠে।
খেলা উদ্বোধন এর প্রথমে মাঠে সমবেত জাতীয় সংগীত গাওয়া হয় এবং পরে উপজেলা শিক্ষা অফিসার মো,আতিকুর রহমান ছাএ ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভাপতি তার বক্তব্য বলেন বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার,
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো,আনোয়ার হোসেন, মো,মিজানুর রহমান,রবীন্দ্রনাথ সরকার ,ধামইরহাট উপজেলা বিএনপির সাধারনসম্পাদক মো,হানজালা, পৌরশাখার সাধারণ সম্পাদক মো, আনারুল ইসলাম, যুব দল নেতা মো, জাহাঙ্গীর আলম লিটন ,মাও,কামরুজ্জামান,
আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখা, মো,আব্দুল বারী পলাশ,প্রধান শিক্ষক, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,তৌহিদা খানম,প্রধান শিক্ষক, ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো,খেলুন সরদার, প্রধান শিক্ষক,
জগৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো,মোস্তাফিজুর রহমান, সহ শিক্ষক, ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিএনপি ও ধামইরহাট জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী, খেলাপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক ফুটবল প্রেমী।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দলগুলোর খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। টুর্নামেন্টে উপজেলার সর্বমোট ৯টি বালক ও ৯টি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের দল অংশগ্রহণ করছে বলে আয়োজকরা জানান।