মোঃ মিরাজ হোসাইন, ভোলাঃ
ভোলার দৌলতখানে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দীকা।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন, ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা, দৌলতখান উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, উপজেলা কৃষকদল সভাপতি মোঃ আলমগীর মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সাগর সহ প্রমুখ।
এসময় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।