মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ১৭ এপ্রিল ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত মোট ৪ জনকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে মোসাঃ মরিয়ম বেগম (২৫) কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার টুকরা পাশা মতিয়ারপাড়া গ্রামে হলেও বর্তমানে তিনি গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মোঃ সজিব শিকদার (২২) ও মোঃ মামুন (৩০) কে গ্রেফতার করা হয়। তাদের উভয়ের বাড়ি গাজীপুর মহানগরের বাসন থানার ইটাহাটা এলাকায়।
অন্যদিকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান (৩৫) কে ভোগড়া মধ্যপাড়া এলাকা থেকে আটক করা হয়।
বাসন থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।