একসঙ্গে দুই দেশ থেকে ইসরায়েলে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা। শনিবার (১৪ মার্চ) ফ্রান্স প্রেসের বরাতে আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে। লেবাননের গোষ্ঠীটি আরও বলেছে, তারা মা’আলোত-তারশিহা শহরে একটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেহরানে হামলার মাধ্যমে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। এ অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আগত ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের দুবাইয়ের জেবেল আলি বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরাহ বন্দর এলাকার আশপাশ থেকে অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে ইরান।
দেশটির সামরিক বাহিনীর বরাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ‘বেসামরিক স্থাপনার মধ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে এগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে।’
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?