মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা সংবাদদাতাঃ
নাটোরের নলডাঙ্গায় বিএনপিকে কোণঠাসা করতে তৎপর হয়ে উঠেছে,কার্যকম নিষিন্ধ আওয়ামীলীগের গুপ্ত এজেন্ট। তারা কৌশলে বিএনপি নেতাকর্মীদের সাথে মিশে,দলীয় অভ্যন্তরীন কোন্দল সৃষ্টি করছে।
বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করতে একটি চক্র মিথ্যা অপপ্রচার করছে। অপ্রচার সহায়তায় কার্যকম নিষিন্ধ আওয়ামীলীগের নেতারা জড়িত। বুধবার দুপুর ২ টার দিকে নলডাঙ্গার মিডিয়া হাউজে সংবাদ সম্মেলেনে আয়েজউদ্দিন,রাজিব হোসেন,শেফালী বেগম,জয়নব বেগম,আওয়ামীলীগ কর্মী জালাল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ করে সংবাদ সম্মেলন ও তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে শেফালী বেগম জানান, নলডাঙ্গা মধ্যপাড়ার মৃত দলিল উদ্দিনের ছেলে
জালাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,নলডাঙ্গা মৌজাস্থ জমি মোছাঃ
হাজেরা ও মোঃ রাজিব এর নিকট হতে গত ১৭ সালে ক্রয় করে আমার নিজ নামে খাজনা খারিজ করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসিতেছি। যাহার আর এস খতিয়ান-৮৭, আর এস দাগ-৪৬২ পরিমান-১.৭৬ শতাংশ জমি বসত ভিটা যাহাতে আমি করার গাছ রোপন করি। গতকাল মঙ্গলবার জালাল হোসেন রাতের আধারে আমার কলা বাগানেপ্রবেশ করে ৩টি কলার কাইন কেটে তিন হাজার টাকার ক্ষতি করে ও আমার সম্পত্তি দখলের চেষ্টা করে।
আমি জালালের নিকট গিয়ে আমার কলা বাগান থেকে কলার কাইন কেটে আমার সম্পত্তি দখলের কারণ জানতে চাইলে জালাল আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ভয়ভীতি ও বিভিন্ন প্রকার হুমকি প্রদর্শণ করে। বিষয়টি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়ে,থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি।
সংবাদ সম্মেলনে মোছাঃ জয়নব বেগম,মোঃ জালাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন,আমার স্বামী আবুল কালাম আজাদ এর পৈতিক সম্পত্তি বসত ভিটা। আমার স্বামীর মৃত্যুর পর উক্ত সম্পত্তি আমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হই। যাহার আর এস খতিয়ান-৮৭, আর এস দাগ-৪৬২,২৪৪ পরিমান-৮,৭৫ শতাংশ জমি
যাহা দীর্ঘদিন যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসিতেছি। গত ১৫/০২/২০২৬ ইং তারিখ
জালাল হোসেন রাতের আধারে আমার বসত বাড়িতে প্রবেশ করে আমার শয়ন ঘরে তালা
দিয়ে আমার সম্পত্তি দখলের চেষ্টা করে। গত ১৬/০২/২০২৬ সকাল ৯টার দিকে আমি জালালের নিকট গিয়ে আমার বসত ঘরে তালা দিয়ে আমার সম্পত্তি দখলের কারণ জানতে চাইলে জালাল আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং ভয়ভীতি ও বিভিন্ন
প্রকার হুমকি প্রদর্শণ করে। আমি বিষয়টি গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গদের জানিয়ে অত্র থানায় আসিয়া অভিযোগ দায়ের করেছি।
জয়নবের ছেলে রাজিব অভিযোগ করে বলেন,জালাল হোসেন একজন আওয়ামীলীগ কর্মী,আত্নগোপনকৃত আওয়ামীলীগ নেতাদের খবর সে সব জানে। আমরা জমি প্রপান ফিলিং স্টেশনের মালিক এস,এম জাহিদুল ইসলামের নিকট ৪৬২ দাগে ১ শতক ৪ লিংক জমি বিক্রি করার পরও জানাল আমাদের নানা ভাবে আমাদের নির্যাতন করছে ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
প্রপান ফিলিং স্টেশনের কর্মচারী আয়েজউদ্দিন বলেন,আমার বিরুদ্ধে,আওয়ামীলীগ কর্মী জালাল হোসেন যে অভিযোগ করে,তারা মিথ্যা ভিত্তিহীন। আমি এসবের কিছুই জানিনা। আমি এই অপপ্রচারের বিরুদ্ধে বিচার চাই।
এই বিষয়ে জালাল হোসেনকে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা নুরে আলম বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।