শেখ নজরুল ইসলাম , তালা প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে ৷
রবিবার(২ মার্চ) সকালে বর্ণাঢ্য রালী তালা উপশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ অনষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল ৷
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান ৷ রিসোর্স ইন্সট্রেক্টর মোঃ মকবুল হোসেন, প্রোগ্রামার ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার মোঃ আশারুল ইসলাম, জাসদের কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান,
তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন,সাধারন সম্পাদক কামরুজ্জামান মিঠু, সাংবাদিক সেলিম হায়দার, মোতাহেরুল শাহীন প্রমুখ উপস্হিত ছিলেন ৷