সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগে এই গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং […]

স্মৃতিসৌধে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক ৩

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ মার্চ ২০২৫, ২১:০২

স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করার অভিযোগে এই গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর মহাসচিব সেলিম রেজা (৪৫), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর সদস্য মো. শহিদুল ইসলাম (৪৮) এবং আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ (৪০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলা সোয়া ১১টার দিকে প্রায় ৩০ জনের একটি দল শহীদ বেদীতে শ্রদ্ধা জানিয়ে লাল পতাকা হাতে নিয়ে ফিরছিলেন। এ সময় তারা উচ্চস্বরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘৭১ এর হাতিয়ার গর্জে উঠু আরেকবার’, ‘তুমি কে আমি কে বাঙালি বাঙালি’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

তাদের একজন সেসময় বলেন, “বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ।” আরেকজন বলেন, “এখানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত। আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অঙ্গীকার করছি।” তিনি নিজেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসেবে পরিচয় দেন।

বিমান হাওলাদার নামের এক ব্যক্তি বলেন, “আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি।”

স্লোগান প্রদানের সময় হঠাৎ করেই বেশ কয়েকজন তরুণ তাদের ওপর চড়াও হয় এবং মারধর শুরু করে। স্লোগানদাতারা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত স্থান ত্যাগ করেন।

মারধরের কারণ জানতে চাইলে এক তরুণ বলেন, “ছাত্রলীগের কী পোস্টে আছে এরকম একটা কিছু বলছিল; সেজন্য দৌড়ানো।”

পরবর্তীতে ওই দলের একজন স্মৃতিসৌধের মূল ফটকের সামনে থেকে এক যুবককে টেনে ভেতরে নিয়ে আসেন এবং মারধর করতে শুরু করেন। তাকে ‘জয় বাংলা স্লোগান দাও!’ বলে বারবার বলা হয়। তবে অন্যান্যদের আপত্তির মুখে তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্লোগান দেওয়ার বিষয়টি উসকানিমূলক এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, “এ সময়ে এইগুলা স্লোগান দেওয়া মানে হল এ জায়গাটাতে উসকানি দেওয়া এবং অস্থিতিশীলতা তৈরি করার জন্য… এ কারণেই আটক করা হয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এমন ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বের প্রতি প্রশ্ন তুলছে। তবে পুলিশ বলছে, তারা শুধুমাত্র নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থলে এই ধরনের ঘটনা একদিকে যেমন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে, অন্যদিকে এতে রাজনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭২৫৮

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩০