রবিবার, ২৯ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

জাল সই ব্যবহার করে বোনকে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ: দুদক

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষরযুক্ত নথির মাধ্যমে তার বোনের কাছে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযোগ করেছে যে, টিউলিপ সিদ্দিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ফ্ল্যাট অবৈধভাবে অধিগ্রহণ করেছিলেন। দুদকের অনুসন্ধান […]

জাল সই ব্যবহার করে বোনকে ফ্ল্যাট হস্তান্তর করেন টিউলিপ: দুদক

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

১৫ মার্চ ২০২৫, ১১:৫১

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে জাল স্বাক্ষরযুক্ত নথির মাধ্যমে তার বোনের কাছে ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এ নিয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযোগ করেছে যে, টিউলিপ সিদ্দিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই ফ্ল্যাট অবৈধভাবে অধিগ্রহণ করেছিলেন।

দুদকের অনুসন্ধান বলছে, টিউলিপ সিদ্দিক ঢাকার পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দের ক্ষেত্রেও অনিয়ম করেছেন। সংস্থাটির দাবি, গুলশানের ফ্ল্যাটটি নিজের বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করতে তিনি একটি জাল নোটারি নথি ব্যবহার করেন, যেখানে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ছিল, কিন্তু স্বাক্ষর ছিল জাল। আইনজীবী সিরাজুল ইসলাম তদন্তকারীদের জানিয়েছেন, তিনি শুধু নিজের চেম্বারে বসে নোটারি কার্যক্রম সম্পাদন করেন এবং টিউলিপ কিংবা আজমিনার সঙ্গে তার কোনো পূর্বপরিচয় নেই।

দুদক জানিয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পূর্বাচলের নিউ টাউন প্রকল্পে ৬০ কাঠা (প্রায় এক একর) সরকারি জমি অবৈধভাবে বরাদ্দ নিয়েছিলেন। টিউলিপের মালিকানায় ঢাকায় আরেকটি সম্পত্তি থাকার কারণে পূর্বাচলে প্লট বরাদ্দের নিয়ম অনুযায়ী তিনি এর যোগ্য ছিলেন না। তবে, নিয়ম লঙ্ঘন করে তিনি এবং তার পরিবারের সদস্যরা সেখানে জমি বরাদ্দ পেয়েছেন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, “এটি হিমশৈলর চূড়ামাত্র। বর্তমানে দুদকে আরও অনেক অভিযোগ তদন্তাধীন রয়েছে, যা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির চিত্র উন্মোচন করবে।” সংস্থাটি বলছে, রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং দুর্নীতির ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে আরও বৃহত্তর তদন্ত চলছে।

দুদকের অভিযোগের বিষয়ে টিউলিপ সিদ্দিকের মুখপাত্র বলেন, “এই অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি এবং তিনি এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।”

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য এবং দেশটির অর্থ মন্ত্রণালয়ের “সিটি মিনিস্টার” হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্নীতির অভিযোগ ওঠার পর চলতি বছরের জানুয়ারিতে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তদন্তের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বসহকারে প্রচারিত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তাদের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, যুক্তরাজ্যের মতো একটি দেশে বসবাসকারী একজন রাজনীতিবিদের বিরুদ্ধে জালিয়াতি এবং অবৈধ সম্পত্তি অধিগ্রহণের অভিযোগ তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

দুদক সূত্র জানিয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে, এবং শিগগিরই তার বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও যুক্তরাজ্যের আইন অনুযায়ী তিনি সেখানে কোনো অপরাধ করে থাকলে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্ত করতে পারে, তবে বাংলাদেশ সরকার এই বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেবে, তা এখনো স্পষ্ট নয়।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৭২

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯

রাজনীতি

১১ দলীয় জোটেই যাচ্ছে জামায়াত, শিগগিরই ঘোষণা

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে। পিছিয়ে […]

নিউজ ডেস্ক

২২ জানুয়ারী ২০২৬, ২১:০৬

১০ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ফের ১১ দলীয় জোটে যাচ্ছে জামায়াতে ইসলামী৷ আগামীকাল আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এমনটিই জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জনসভার মাঠ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের ইশতেহারে উত্তরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হয়েছে।

পিছিয়ে পড়া জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। জামায়াতের আমিরের এই জনসভা আরও বেশি ত্বরান্বিত করবে।

একটি দল শিরক করছে তারেক রহমানের এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সবার কথা বলার সুযোগ রয়েছে। তিনি নির্দিষ্ট করে কোনো দলের নাম বলেননি৷ আর জামায়াতে ইসলাম কিভাবে পরিচালনা হয়, দেশের মানুষ তা জানেন।

এসময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, জামায়াত মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী-দেলাওয়ার হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২৪৯