জামায়াতে ইসলামীর আমীর ডা, শফিকুর রহমান বলেন, দেশের সকল স্তরে দুর্নীতি চাঁদাবাজি দখলদারি দূর করতে হবে। দুর্নীতি মুক্ত দেশ গড়তে জীবন দিতে প্রস্তুত আছি।স্থানীয় সরকার নির্বাচনে আগে জাতীয় সংসদ নির্বাচন নয়। এখনো ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম, ভুয়া নাম রয়েছে।
এগুলো সংস্কার করে প্রতিটি নাগরিককে ভোট প্রদানের নিশ্চয়তা নিশ্চিত করে সরকারকে নির্বাচন দিতে হবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে অনেক মেম্বার, চেয়ারম্যান পালিয়ে গেছে। প্রশাসন দিয়ে নাগরিকদের সুবিধা দেওয়া সম্ভব নয়। দেশের মানুষের সেবা নিশ্চিত করতে প্রথমে স্থানীয় নির্বাচন করতে হবে। বুধবার ডোমার উপজেলা মাঠে পথসভায় তিনি একথা গুলি বলেছেন।
জামায়াতের আমির আরো বলেন, কোরআনের আইন হিসাবে একজন মুসলমান যে সুযোগ সুবিধা পাবে একইভাবে হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের প্রতিটি নাগরিক সমান অধিকার পাবে। দেশ এখনো দুর্নীতিমুক্ত হয়নি। আগের চাঁদাবাজ চলে গেছে তবে হাত বদল হয়েছে মাত্র। তাই আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানেই চাঁদাবাজ, দুর্নীতি, দখলদার সেখানেই আমাদের যুদ্ধ।
শফিকুর রহমান বলেন, মায়েরা দেশ গোড়ার সমঅধিকার পাবে। এর সাথে আরও দুইটি অধিকার সম্মান ও নিরাপত্তা দেওয়া হবে। আমরা ১৮ কোটি মানুষের মাথা উঁচু করার বাংলাদেশ গড়তে চাই।
ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার মোঃ আহমাদুল হক মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সরকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মাদ আব্দুর রশিদ, নীলফামারী জেলা আমির মাওলানা আব্দুস সাত্তারসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ