মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে চাপ অব্যাহত রাখতে হবে-নজরুল ইসলাম খান

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের চাপটা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কর্তৃক আয়োজিত জাতীয় কনভেনশনের বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বর্তমান সরকার একটা কমিশন করেছে, তারা সুপারিশ করবে তবে […]

নিউজ ডেস্ক

১০ ফেব্রুয়ারী ২০২৫, ১৫:১২

নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসলেও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের চাপটা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) কর্তৃক আয়োজিত জাতীয় কনভেনশনের বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বর্তমান সরকার একটা কমিশন করেছে, তারা সুপারিশ করবে তবে এই সরকারের কাছে কতটা গৃহীত হবে আমি জানি না। আমাদের দেশে নির্বাচন তো হবেই, হতে হবে কারণ নির্বাচনের জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবে আমাদের এই চাপটা অব্যাহত রাখতে হবে।

নজরুল ইসলাম খান বলেন, আমি বিশ্বাস করি, এত বড় একটা লড়াই হয়েছে, গত ১৫-১৬ বছর ধরে আমরা অব্যাহত লড়াই করেছি। অসং্খ্য মানুষ গুম, খুন হয়েছে, এই জুলাই মাসেও অসংখ্য মানুষ গুম-খুন হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে যে সমাজ, সরকার প্রতিষ্ঠা হবে, যে সরকার আছে তাদের দায়িত্ববোধ জাগিয়ে তুলার জন্য আমাদের চেষ্টা করতে হবে।

তাদের কাছ থেকে আমাদের শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায় করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই লড়াইটাকে বিপদগামী করার জন্য নানা ষড়যন্ত্র আছে, হতে পারে, আমাদের সচেতনভাবে সেটা মোকাবিলা করতে হবে। করে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের বিজয়ী হতে হবে।

এই দেশের শ্রমজীবী মানুষ বার বার প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যকটা সংগ্রামে, প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভাষা আন্দোলন বলেন, ৬২ এর ছাত্র আন্দোলন বলেন, ৬৯ এর গণঅভ্যুত্থান বলেন, ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ বলেন, ৯০ এর গণঅভ্যুত্থান বলেন, এমন কি অতি সাম্প্রতিক জুলাই ছাত্র-শ্রমিক গণঅভ্যুত্থান বলেন প্রত্যেকটা লড়াইয়ে শ্রমজীবী মানুষ জীবন দিয়েছে।

বিভিন্ন আন্দোলনে শ্রমিকদের জীবনদান মহিমান্বিত হয় নাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা যারা তাদের প্রতিনিধিত্ব করি, আমরা সেটা অর্জন করতে পারি নাই। আমরা শুধু স্বাধীনতা যুদ্ধে শ্রমজীবী মানুষের অবদান নিয়ে একটা বই প্রকাশ করেছিলাম, সবাইকে অনুরোধ করবো, প্রত্যেকটা আন্দোলনে শ্রমজীবী যে মানুষদের যে অবদান ছিলো সেটাও ইতিহাস লিপিবদ্ধ করা উচিত আমাদের। এই দেশের শ্রমজীবী মানুষ শুধু সম্পদ উৎপাদন করে না, প্রত্যেকটা বিজয়ে, লড়াইয়ে তারা অত্যন্ত শক্তিশালী ভূমিকা রেখেছে, লড়াই করেছে।

জাতীয় কনভেনশনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন সহ স্কপের অন্যান্য নেতৃবৃন্দ এইসময় বক্তব্য রাখেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪

রাজনীতি

ঢাকা-৮ নিজ কেন্দ্রেই নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছে হারলেন মির্জা আব্বাস

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের […]

নিউজ ডেস্ক

১২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২৪

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।

প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা (হাতপাখা) পেয়েছেন ১১ ভোট। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা (কাস্তে) এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম (ট্রাক) উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার (মোমবাতি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান (লাঙ্গল) প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৩৩৪