শনিবার, ১৪ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আ.লীগকে নিষিদ্ধ না করলে আগামীতেও ফ্যাসিস্ট তৈরি হবে : নুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদেরকে ধরার জন্য ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ‘যারা আওয়ামীলীগের সাধারণ কর্মী-সমর্থক নিরীহ নেতা-কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে। কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের […]

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২২:৫৪

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুর্বৃত্তদেরকে ধরার জন্য ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট’কে স্বাগত জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ‘যারা আওয়ামীলীগের সাধারণ কর্মী-সমর্থক নিরীহ নেতা-কর্মী তারা প্রয়োজনে নতুন নামে নতুনভাবে রাজনীতি করবে।

কিন্তু ডাকাত, খুনি, সন্ত্রাসী আওয়ামী লীগের নামে এই দেশে রাজনীতি করার কোনো জায়গা নেই।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহে উপজেলা গণ-অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিপি নূর বলেন, ’আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দল, গণহত্যাকারী খুনির দল এদেরকে যদি বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা না হয় আগামীর বাংলাদেশে এমনই ফ্যাসিস্ট তৈরি হবে, খুনি স্বৈরাচার তৈরি হবে।

কাজেই আমরা বারবার ছাত্র জনতার রক্তে, শহিদদের রক্তে রাজপথ রঞ্জিত হতে দেখতে চাইনা। আমরা চাই এই ফ্যাসিবাদি ব্যবস্থার চিরতরে বিলোপ ঘটুক। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হোক।’

তিনি বলেন, ‘দুর্বৃত্তদের কে ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা এই অভিযানকে স্বাগত জানাই।

দেশে অবস্থানরত আওয়ামী দুর্বৃত্তদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সামরিক বাহিনী পুলিশ, র‌্যাব আইনশৃঙ্খলা বাহিনী ছাত্র-জনতা নাগরিক যৌথভাবে কাজ করবে। তবে নিরীহ একটা মানুষের সঙ্গেও অন্যায় করবেন না।

কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, কারো বিল্ডিং ভেঙে দেওয়াকে আমরা সমর্থন করিনা। কারণ, পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। ক্যুর পরে পাল্টা ক্যু হয়। বাংলাদেশেও ৭৫ পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্যু পাল্টা ক্যু দেখেছি। বাংলাদেশের বর্তমান যে সময় এই সময়টা খুব বেশি ভালো অভার সময় না।

এই সময় অস্থিরতা তৈরি করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য দেশি-বিদেশি নানা চক্র কাজ করছে। সেই ক্ষেত্রে গণঅভ্যুত্থানের শক্তি সমূহকে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য এখানে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে হবে।’

তিনি বলেন ‘এদেশে যারাই ক্ষমতায় আসে কেউ ভারতের গোলামি করে, কেউ পাকিস্তানের গোলামি করে। কেউ মার্কিনপন্থি, কেউ চীনপন্থি। কিন্তু আমরা বারবার বলেছি কোনো পন্থি হয়ে বাংলাদেশকে ঝুঁকিতে ফেলা যাবে না।

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা যাবেনা। বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পন্থি রাজনৈতিক দল হতে হবে।’

ভিপি নূর বলেন, ‘আমি এখানে আসার পর কেউ একজন আমাকে একটি স্লিপ ধরিয়ে দিয়েছে। নতুন সিন্ডিকেট করে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জের ভাড়া নাকি ৩০ থেকে ৫০ টাকা করেছে। ইউএনও সাহেব নাকি অনুমতিবিহীন এই গনহত্যার ছাত্র-জনতার ওপর হামলাকারী মামলার আসামি তাদের বালু উত্তোলনের ব্যবসার টেন্ডার দিয়েছে।

কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো রাজনৈতিক দলের উৎপাতে মানুষ আবার অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই লক্ষণ কিন্তু কারো জন্য ভালো না। বেশি দূর যাওয়া লাগবে না। খুব নিকট অতীতেই আওয়ামীলীগের নিষ্ঠুর পতন আপনারা দেখেছেন।’

উপজেলা গণ-অধিকার পরিষদের আহ্বায়ক শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহসভাপতি ফারুক হাসান,

সহসভাপতি শফিকুল ইসলাম শফিক, উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ও কিশোরগঞ্জ জেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক নাসির উদ্দিন লিটন প্রমুখ।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪২২৪

রাজনীতি

আসন সমঝোতায় রাজি নয় জামায়াত, চরমোনাই চায় ১৫০ আসন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে। আট দলের সূত্র জানায়, […]

নিউজ ডেস্ক

২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আট দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুরুতে শরিকদের সঙ্গে সহজেই সমঝোতা হবে বলে দাবি করা হলেও বাস্তবে আলোচনার গতি বেশ ধীর। জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আট দলের মধ্যে কোন দল কোন আসনে প্রার্থী দেবে—এ নিয়েই মূলত অচলাবস্থা তৈরি হয়েছে।

আট দলের সূত্র জানায়, গত ৯ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মাত্র তিনটি বিভাগের আসন নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রতিবারের মতোই বলা হচ্ছে, দুই–তিন দিনের মধ্যেই সমাধান আসবে। বাস্তবে শরিক দলগুলোর চাওয়ার পরিমাণ জামায়াতকে বড় চাপের মুখে ফেলেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন শুরুতে ১৫০ আসনের তালিকা দিলেও এখন অন্তত ১২০ আসনে ছাড় চাইছে। অন্যদিকে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন দল মিলিয়ে প্রায় ২৭০ আসনে দাবি জানানো হয়েছে।

জামায়াতের একাধিক নেতা বলছেন, শরিকরা যেসব আসন চাইছে, সেগুলোর অনেক জায়গায় তাদের সাংগঠনিক অবস্থান দুর্বল। ওই আসনগুলো ছেড়ে দিলে নির্বাচনে পরাজয়ের ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে সাবেক জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে প্রার্থী করার প্রস্তাব নিয়ে জামায়াত অস্বস্তিতে রয়েছে।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, জয়ের সম্ভাবনা থাকলে আসন ছাড়তে আপত্তি নেই, কিন্তু অযৌক্তিক ছাড় দিলে আট দলেরই ক্ষতি হবে। আট দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, মনোনয়নপত্র দাখিলের আগেই ৩০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে আলোচনা চলছে।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের নুর

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ […]

নিউজ ডেস্ক

০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৭:০২

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আকস্মিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-১ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। তিনি ট্রাক প্রতীক নিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ–কে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এ সময় তিনি জানান, দলীয় প্রধান নুরুল হক নুর–এর নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষের প্রার্থীকে পূর্ণ সমর্থন দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে আব্দুন নুর বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আগে তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের মধ্যে সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও তুলে ধরেন তিনি। তার অভিযোগ, ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্র দখলের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। এমনকি টার্গেট কিলিংয়ের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে এসব হুমকির পরও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এই তরুণ নেতা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০

রাজনীতি

কুমিল্লা–৪ আসনে এবার হাসনাতের আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির নতুন মুখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট। বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত […]

নিউজ ডেস্ক

২৫ জানুয়ারী ২০২৬, ১৪:১৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ–এর বিপরীতে এবার নতুন মুখকে প্রার্থী হিসেবে মাঠে নামাচ্ছে বিএনপি জোট।

বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদ–এর নেতা জসিমউদ্দিন–কে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ঋণখেলাপি সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করলে এই আসনে বিএনপি প্রার্থী সংকটে পড়ে। বিষয়টি আদালতে গড়ালেও এখন পর্যন্ত তার প্রার্থিতা ফিরে আসেনি। যদিও বিএনপির একাংশ নেতাকর্মী আশা করছেন, আপিল শুনানির মাধ্যমে পরিস্থিতি বদলাতে পারে। আগামী সোমবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

মনোনয়ন বাতিলের সুযোগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিকভাবে বেশ চাঙা অবস্থানে রয়েছেন। এর মধ্যেই বিএনপি জোটের পক্ষ থেকে বিকল্প হিসেবে জসিমউদ্দিনকে নির্বাচনী মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিষয়টি নিশ্চিত করে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জসিমউদ্দিনই কুমিল্লা–৪ আসনে বিএনপি জোটের প্রার্থী হবেন। নতুন প্রার্থী যুক্ত হওয়ায় এই আসনের নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭১৫০