পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর বিজয়নগরে একটি হোটেল, পিলখানা হত্যাকাণ্ডে এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও জানান তিনি।