মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

এস আলমের ৮ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ১০৫ কোম্পানির মোট ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, এসব শেয়ারের আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার টাকা।

নিউজ ডেস্ক

২০ অক্টোবর ২০২৫, ২২:২২

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ১০৫ কোম্পানির মোট ৫১৩ কোটি ১৮ লাখ ৩২ হাজার ২৮২টি শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, এসব শেয়ারের আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার টাকা।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থার উপপরিচালক তাহসিন মুনাবিল হক আদালতে এসব সম্পদ অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। তদন্তে জানা গেছে, তিনি এবং তার সংশ্লিষ্ট কোম্পানিগুলো বিভিন্ন যৌথমূলধন প্রতিষ্ঠান থেকে অর্জিত শেয়ারের মালিকানা হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। অনুসন্ধান সম্পন্নের আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে অর্থ উদ্ধার কঠিন হয়ে পড়বে বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়।

এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর প্রাসঙ্গিক ধারা অনুযায়ী এসব শেয়ার অবরুদ্ধ রাখা প্রয়োজন বলে আদালত মত দেন।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর আদালত এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছিলেন।

এছাড়া গত ৯ জুলাই আদালত সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন, যেখানে প্রায় ১১৩ কোটি ৯ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা জমা রয়েছে।

অন্যান্য

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও […]

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।