ফয়সাল আহমাদ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর–৩ আসনের শ্রীপুর উপজেলায় বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশতাধিক ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।
সোমবার সকাল ১০টার দিকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর বাসভবনে ফুলের তোড়া তুলে দেওয়ার মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকালে নবাগত নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ধানের শীষ প্রতীকের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ জোরদার করার ঘোষণা দেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাফুল হাসান হান্নান, আব্দুল হান্নান, সজল মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিশিষ্ট ব্যবসায়ী সবুজ খান, আসাদুজ্জামান খান, শহিদুল ইসলাম, শেখ আবুল হোসেন, সোহাগ খান, বুলবুল খান, সাখাওয়াত হোসেন খান, লিটন শেখ, আজাহার ব্যাপারী, হেলাল উদ্দিন ব্যাপারী, আজিজুল হক, খলিলুর রহমান, রতন মিয়া, নাঈম মিয়াসহ আরও অনেকে।
দলীয় সূত্র জানায়, এই যোগদানের মাধ্যমে শ্রীপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।