ফয়সাল আহমাদ , শ্রীপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে দারুল আবরার হিফজ মাদ্রাসায় কুরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুবায়ের আল-মামুন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রকল্প ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানাও কাওরাইদ ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াদ মন্ডল, ইমরান খান, হামিদুল মন্ডল, প্রমুখ।
এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে মাদ্রাসার ছাত্রদের সাথে বিশেষ মোনাজাত করেন।
কুরআন খতম মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে গাজীপুর জেলা ছাত্রদের সভাপতি পদপ্রার্থী জুবায়ের আল-মামুন বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।