মজিবর রহমান, মঠবাড়িয়া( পিরোজপুর) প্রতিনিধি:
পিরাজপুেরর মঠবাড়িয়া উপেজলা বাজার বনিক সিমিতর সভাপিত মোঃ ইদ্রিস আলী মহারাজ মিয়ার কনিষ্ঠ পুত্র
ও উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শামীম মিয়া মৃধার ভাগিনা মেধাবী ছাত্র মোঃ মঞ্জুর মোর্শেদ
মুবিন কে প্রকাশ্য দিবােলােক পেশাদার সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও আসামীদের দ্রুত
গ্রেপ্তার এবং ফাঁসির দািবেত মানববন্ধন কর্মসূিচ পালন করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকাল ১১টায়
পৌরসভার সম্মূখ সড়কে এ মানববন্ধন কর্মসূিচ পালন করা হয়। উক্ত মানববন্ধেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,নারী- পুরুষ,বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ ও নানা শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
পরে উপজেলা বিএনপির আহব্বায়ক মোঃ শামীম মিয়া মৃধার সভাপিতত্বে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব কে এম হুমায়ুন কবির,
পৌর বিএনপির সভাপিত জসিম উদ্দিন ফরাজি, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মধু, বাজার বণিক সমিতির সভাপতি ও নিহত মুবিন এর পিতা ইদ্রিস আলী মহারাজ,
ইউপি সদস্য আসাদুন নবী রাজিব,সাবেক ছাত্রদলের সভাপতি মাহবুবুল ইসলাম নান্না, বিএনপি নেতা সাইদুল্ হক খোকন, উপজেলা ছাএদলের সহ সভাপতি শাহাদাত ফরাজী প্রমুখ।
বক্তারা পুলিশ প্রশাসনকে দ্রুত আসামীদের গ্রেফতার ও ফাঁসি দাবি জানান। । এর আগে মেধাবী ছাএ মঞ্জুর মোর্শেদ মুবিন কে
গত (১৬ জুলাই) বুধবার পৗর শহেরর ৬ নং ওয়ার্ডের সরকারি কলেজ সংলগ্ন প্রিন্স হোটেলের সম্মুখে মেধাবী ছাএ মঞ্জুর মোর্শেদ মুবিন কে ধারালো অস্র দিয়ে কুিপেয় গুরুতর
জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যতে চিকিৎসক বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এরপর মুবিন এর অবস্থার মারাত্মক অবনতি দেখা দিলে দ্রুত ঢাক উন্নত চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন মারা যান। এ ঘটনায় নিহতের ভাই মিনহাজুল আবেদীন মুহিদ গত ১৯ জুলাই
বাদী হয়ে ১২ জন এজাহার নামীয় ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, মঠবাড়িয়া থানা পুলিশ ইতোমধ্যে দুইজন কে সন্দেহ ভসজন হিসেবে আটক করেছেন।