মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে হাতুড়ি ও চাপাতি দিয়ে মা.রা.ত্মক.ভা.বে জ.খম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ভিটিকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ‘সুপারস্টার’ নামক একটি ইলেকট্রিক্যাল কোম্পানির প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আ.হ.ত দুই যুবক হলেন পুরান বাউশিয়া গ্রামের মৃত কামাল মিয়ার ছেলে সবুজ (২৪) এবং নয়াকান্দি গ্রামের সুরুজ প্রধানের ছেলে সুজন প্রধান (২৭)। আহতদের মধ্যে সবুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতদের স্বজনদের বরাতে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সুজন তার অসুস্থ শিশুসন্তানকে হাসপাতালে নিতে গিয়ে সিএনজি চালককে সঙ্গে ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় জড়ান। স্থানীয়দের মধ্যস্থতায় সেদিন বিষয়টি মীমাংসা হয়।
কিন্তু ঘটনার পরদিন মঙ্গলবার রাতে সুজন কোম্পানির ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই সিএনজি চালকের নেতৃত্বে ১০-১২ জন যুবক দেশীয় অস্ত্র.শ.স্ত্র.সহ তার পথরোধ করে গালাগালি শুরু করে।
বিষয়টি দূর থেকে দেখে সুজনের বন্ধু সবুজ এগিয়ে গালাগাল বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দুজনকে হাতুড়ি, লোহার রড ও ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি মারধর ও কোপাতে থাকে।
চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং যাওয়ার সময় খুন-জখমের হুমকি দিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ১১টার দিকে সবুজকে ঢামেকে প্রেরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন সুজন জানান, হা.ম.লা.কা.রী.দের কারও নাম জানেন না তবে কয়েকজনকে চিনেছেন এবং তারা আনারপুরা গ্রামের বাসিন্দা বলে ধারণা করছেন।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।