মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(৬ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় এ রুকন সন্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওঃ আ: রব এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক, জেলা পেশাজীবী সেক্রেটারি ড. আব্দুল্লাহিল মাহমুদ, জেলা বাইতুলমাল সম্পাদক মাস্টার ফরিদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে জেলা আমীর ৪ জন নুতন রুকন কে শপথ বাক্য পাঠ করান এবং টিকিকাটা ও মিরুখালি ইউনিয়ন কে এমারত ঘোষণা দেন।
জেলা জামায়াতের নির্বাচন কমিশনার মাওলানা আব্দুর রব ঐ দুটি ইউনিয়নের রুকনদের গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচিত করেন টিকিকাটা ইউনিয়নে আমির নির্বাচিত হন হাফেজ মোঃ শহিদুল ইসলাম এবং মিরুখালি ইউনিয়নের আমির নির্বাচিত হন নাজমুসসাদাত ।
পরে উপজেলা আমির মোঃ আঃ জলিল শরীফ এই নুতান আমির দুজন কে শপথ বাক্য পাঠ করান।