আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে লতব্দী মোয়াজ্জেম খান সুপার মার্কেটে ইলেকট্রিক মালামালের দোকানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী উত্তর পাড়া গোয়াল বাড়ি মোয়াজ্জেম খান সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
দোকান মালিক আলী আকবার শেখ (৪৬) জানান রাতে এশার নামাজ আদায় করে দোকানে তালা লাগিয়ে বাসায় চলে যাই। শুক্রবার ( ৩০ মে) আছর নামাজ আদায় করে এসে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো।
খোঁজ নিয়ে দেখি দোকানের এক কোনের টিন কেটে চোর দোকানের ভিতরে ঢুকে তারের কয়েল সহ ইলেকট্রিক বিভিন্ন দামী সরঞ্জাম প্রায় আনুমানিক ৩০ হাজার টাকার মালামাল গতকাল রাতে কোন এক সময় নিয়ে গেছে।
সিরাজদিখান থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই সবুজ মিয়া জানান, রাতে বিদ্যুৎ ছিলনা ডিউটি করার গাড়ি আসে নাই বৃষ্টিতে ভিজে রাতে এত বড় এলাকায় কর্তব্যরত অফিসার হেঁটে হেঁটে ডিউটি করা সম্ভব হয়নি।