নাটোরের গুরুদাসপুরে আইনশৃঙ্খলার অবনতির প্রেক্ষাপটে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক, চুরি ও ডাকাতি দমনে কঠোর অবস্থান নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন নাটোর–৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক জরুরি আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরসভায় এমপি আব্দুল আজিজ বলেন, ‘মাদকসহ চোর-ডাকাত নির্মূলে কঠোরভাবে পুলিশি মনোভাব দেখাতে হবে। অপরাধীরা যে দলেরই হোক, কেউ যেন ছাড় না পায়।
প্রয়োজনে উপজেলার প্রতিটি ওয়ার্ডে অপরাধ দমন কমিটি গঠন করইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি বলেন, সাত দিনের মধ্যে মাদক কারবারিদের তালিকা জমা দিতে হবে। তবে নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এর আগেও তালিকা চাওয়া হয়েছিল, কিন্তু অনেক চেয়ারম্যান তা দেননি। এবারও তালিকা না দিলে তা সরকারের প্রতি অনাগ্রহ হিসেবে বিবেচিসম্প্রতি সরকারি কোয়ার্টারসহ বিভিন্ন এলাকায় দুঃসাহসিক চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এ সভার আয়োজন করা হয়।
সভায় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আব্দুল বারী, মনিরুল ইসলাম দোলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থবক্তারা সাম্প্রতিক ডাকাতি ও চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় সমালোচনা করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম।