ইফতারের সময় ভুলবশত কীটনাশকের প্যাকেটকে ট্যাংক ভেবে খাবার স্যালাইনের সাথে মিশিয়ে শরবত তৈরি করে । সেই মেশানো শরবত পান করে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের কাওলা এলাকায় এ ঘটনা ঘটে। অসুস্থরা বর্তমানে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অসুস্থরা হলেন- কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) , তার কন্যা লিসা (১৫), তার দুই সন্তান স্বাধীন (১২) ও ফাহিম ইসলাম (৮)।
ওই পরিবারের সদস্য মনিরা ও জাহানারা জানায়, মনিরা বেগম খাবার স্যালাইন, ট্যাংক এবং কীটনাশক ওষুধের প্যাকেট একত্রে নিয়ে আসে। ইফতারির সময় তার ছোট মেয়েকে খাবার স্যালাইন তৈরি করতে বলললে সে কীটনাশকের প্যাকেট এবং খাওয়ার স্লাইন ও ট্যাংকের প্যাকেট একত্রে মিশিয়ে শরবত তৈরি করে। সেই শরবত ইফতারের সময় পরিবারের সদস্যরা একত্রে পান করে। কিছুক্ষণ পর তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তারা ঘরে রাখা কীটনাশকের ছেঁড়া প্যাকেট দেখে বিষয়টি বুঝতে পারে। এই কথা জানাজানি হলে প্রতিবেশীদের সহায়তায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান জানান শুক্রবার রাত সাড়ে ৮টায় কীটনাশক মেশানো পানি পান করে অসুস্থ এক মহিলাসহ তিনজন হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।