সোমবার, ৩০ মার্চ ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

তারেক রহমানের নিরাপত্তা বহরের চাপে মহাসড়কে তীব্র যানজট, গাড়িতেই সন্তান প্রসব করলেন প্রসূতি মা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর জাতীয় স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা–টাঙ্গাইল ও চন্দ্রা–নবীনগর সড়কের বিভিন্ন অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর ফলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকামুখী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত যানজট […]

তারেক রহমানের নিরাপত্তা বহরের চাপে মহাসড়কে তীব্র যানজট, গাড়িতেই সন্তান প্রসব করলেন প্রসূতি মা

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৫, ২২:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর জাতীয় স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে ঢাকা–টাঙ্গাইল ও চন্দ্রা–নবীনগর সড়কের বিভিন্ন অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এর ফলে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অন্তত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঢাকামুখী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত যানজট শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মহাসড়কের বেশ কয়েকটি অংশে যান চলাচল কার্যত বন্ধই ছিল।

একই সময়ে সন্ধ্যা ৬টার পর গোড়াই মির্জাপুর থেকে চন্দ্রা বাস টার্মিনাল পর্যন্ত ঢাকামুখী লেনে তীব্র যানজট দেখা দেয়। ধীরে ধীরে এই যানজট বিস্তৃত হয়ে প্রায় ৩০ কিলোমিটারে পৌঁছায়। এতে যাত্রী, চালক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়।

রাত সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর বাইপাস এলাকায় সরেজমিনে দেখা যায়, উত্তরাঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাসগুলো তিন ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে আটকে আছে। অনেক যাত্রী যানজটে নাজেহাল হয়ে লাগেজ হাতে হেঁটে গন্তব্যের দিকে রওনা দেন। কেউ কেউ গাড়ি থামিয়ে রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়।

উত্তরাঞ্চল থেকে আসা বাসযাত্রী আব্দুল হাই বলেন, “দুই ঘণ্টার বেশি সময় ধরে আটকে আছি। গাড়ি একটু চলে, আবার আধা ঘণ্টা দাঁড়িয়ে থাকে। কেন এমন যানজট—কেউ কিছু বলছে না। দেশে কি আইনশৃঙ্খলা নেই?”

প্রাইভেট কারচালক বিল্লাল হোসেন বলেন, “এত বড় মহাসড়কে এমন ভয়াবহ যানজটের কোনো যৌক্তিক কারণ দেখছি না। ১০ মিনিটের পথ পাড়ি দিতে দুই ঘণ্টা বসে থাকতে হচ্ছে। কোথাও কোনো ট্রাফিক পুলিশও চোখে পড়েনি।”

পিকআপচালক রাব্বি হোসেন জানান, গোড়াই থেকে কালিয়াকৈর বাইপাস পর্যন্ত আসতেই তার দুই ঘণ্টা লেগেছে। তিনি বলেন, “গাড়িতে তিনটি গরু আছে। পুলিশ নেই, যে যার মতো গাড়ি দাঁড় করিয়ে রেখেছে—এই কারণেই অবস্থা এত খারাপ।”

এদিকে যানজটের মধ্যে ঘটে যায় মানবিক এক হৃদয়বিদারক ঘটনা। কালিয়াকৈর থানার পাশের বাসিন্দা আমিনুল ইসলাম জানান, তার ভাতিজিকে সিজারিয়ান ডেলিভারির জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে চরম যানজটে পড়েন তারা। যানজটের মধ্যেই প্রসব ব্যথা তীব্র হলে একপর্যায়ে গাড়িতেই শিশুর জন্ম হয়। পরে অনেক কষ্টে মা ও নবজাতককে সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। গাজীপুর জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর শাহাবউদ্দিনের সরকারি নম্বরেও একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

রাজধানী

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। বিস্তারিত আসছে…

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৩৪

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন।

বিস্তারিত আসছে…

রাজধানী

সব শঙ্কা কাটিয়ে মনোনয়ন টিকতেই আল্লাহর দরবারে প্রকাশ্যে সেজদায় লুটিয়ে পড়লেন তোজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়। মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৬, ২২:৩৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক তোজাম্মেল হক তোজার মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। রোববার (৪ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ দৃশ্যের অবতারণা হয়।

মনোনয়ন বৈধ হওয়ার খবর জানার পর মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে প্রকাশ্যেই সেজদায় লুটিয়ে পড়েন তোজাম্মেল হক তোজা। এ সময় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তার এই আবেগঘন প্রতিক্রিয়া সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মুহূর্তেই আলোচনার সৃষ্টি হয়।

তোজাম্মেল হক তোজা বলেন, সব প্রতিকূলতা ও শঙ্কা কাটিয়ে মনোনয়ন বৈধ হওয়া তার জন্য আল্লাহর বিশেষ রহমত। তিনি বলেন, জনগণের ভোট ও ভালোবাসার ওপর আস্থা রেখেই তিনি নির্বাচনে অংশ নিতে চান। একই সঙ্গে তিনি মানিকগঞ্জ-১ আসনের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, যাচাই-বাছাই শেষে মানিকগঞ্জ জেলার বিভিন্ন আসনে একাধিক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলেও তোজাম্মেল হক তোজার মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজধানী

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের […]

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১১ ফেব্রুয়ারী ২০২৬, ২১:১৯

পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে জামায়াত সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক বুধবার এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।

অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের ওই কেন্দ্রে তারা নিয়মবহির্ভূতভাবে প্রবেশ করেন। তদন্তে জানা যায়, কেন্দ্রের দায়িত্বে থাকা পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের প্রবেশে সহায়তা করেছিলেন। স্থানীয় সূত্রে দাবি করা হয়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

ঘটনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক সেখানে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।