মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবিতে ১১ দলীয় জোটের প্রার্থীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় নিসচা বড়লেখা উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন-এর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মান-এর সঞ্চালনায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম নিসচা’র ১১ দফা দাবি উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম। তিনি নিসচা’র দাবিগুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট ও যৌক্তিক উল্লেখ করে ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান, ব্যবসায়ী কামাল হোসেন, নিসচা’র সহ সভাপতি গোলাম কিবরিয়া,
সহ সাধারণ সম্পাদক নোমান উদ্দিন, অর্থ সম্পাদক এহসান আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবিদাস,
সহ সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মানিনুর ইসলাম মাহিন, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদসহ সদস্য এমরান আহমদ, শাকিল আহমদ, রাহেল আহমদ ও উবায়দুল্লাহ আহমদ।
সভায় বক্তারা বলেন, নিসচা’র ১১ দফা দাবি বাস্তবায়িত হলে বড়লেখা উপজেলার সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে।
নিসচা নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে নিরাপদ সড়ক ও আধুনিক শহর বড়লেখা গড়তে ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংসদ সদস্য প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চালিয়ে যাচ্ছে সংগঠনটি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য প্রার্থীদের সঙ্গেও এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে বলে জানান তারা।