বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হামিদুর রহমান আযাদ।
এর আগে, ২ জানুয়ারি হলফনামায় মামলার তথ্য সংক্রান্ত জটিলতার কারণে কক্সবাজার–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান। পরে বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশনে আপিল করা হলে শুনানি শেষে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে কক্সবাজার–২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণের পথ আবারও উন্মুক্ত হলো।