শনিবার সকাল ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দলীয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনের কার্যক্রমে অংশ নেবেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজ নিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে যাবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর কবর জিয়ারত করেন। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে ফিরে যান।