কবি নজরুল কলেজ প্রতিনিধি:
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজের অন্যতম সাহিত্যিক সংগঠন ‘কবিয়াল সাহিত্য পরিষদ’-এর উদ্যোগে বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আয়োজিত চিঠি উৎসবে সেরা চিঠি লেখকদের পুরস্কার বিতরণ করেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা বারোটায় মুক্ত মঞ্চে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
‘কবিয়াল সাহিত্য পরিষদ’ প্রতিবারের মতো এবারও পহেলা সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী চিঠি সংগ্রহ ও শতাধিক চিঠির মধ্য থেকে সেরা ২০ জন চিঠি লেখক নির্বাচন করেন।
সেরা চিঠি লেখকদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কবিয়াল সাহিত্য পরিষদের আহ্বায়ক আবদুন নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা আখতার
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম মোহাম্মদ নাজমুল হুদা ও প্রভাষক ফাহমিদা আক্তার।
আরও উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম ও সদস্য সচিব নাজমুল হাসান সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহমুদা আখতার বলেন, লা মিজারেবল উপন্যাস প্রকাশের পর লেখক ভিক্টর হিউগো ও বইয়ের প্রকাশকের মধ্যে যে পৃথিবীর ক্ষুদ্রতম চিঠি আদানপ্রদান হয় সেই বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নুরুন নাহার বলেন , তিনি তার চিঠি বিষয়ক আলোচনায় ছেলেবেলার মার্কিন অচেনা একজন পত্রবন্ধুর কথা তুলে ধরে স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সেরা চিঠি লেখকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।