শেখ নজরুল ইসলাম, তালা
সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে প্রতিবেশী নানা সামাদ গাজী বিরুদ্ধে অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে আসছিলেন। বর্তমানে ওই কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার জানায়, পাশাপাশি বাড়ি হওয়ার সুযোগে জোরপূর্বক লম্পট সামাদ গাজী একাধিকবার শিশুটিকে নিপীড়ন করে। আর ওই কিশোরীকে ভয়ভীতি দেখায় বলে তুই যদি কাউকে এ ঘটনা বলিস তাহলে তোকে হত্যা করবো। কিশোরীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় এখন তার জীবন নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা এখন জরুরি। এলাকাবাসী বলছে, অপরাধীর বিচার না হলে এ ধরনের ঘটনা থামবে না।
স্থানীয়রা বলছেন, এ ধরনের অপরাধ সমাজের জন্য লজ্জাজনক এবং ভয়াবহ। দ্রুত অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দিন জানান, এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে