প্রবাসী সাংবাদিক শাহেদ আলম বৃহস্পতিবার তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মন্তব্য করেছেন যে শিবির কোনো দিনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের নেতা হতে পারবে না।
তিনি লিখেছেন, অনেকেই স্বপ্ন দেখছেন শিবির ডাকসুতে জয়ী হবে। চেনা এক্টিভিস্টদের মধ্যে সম্ভবত তিনিই একমাত্র ঢাবির প্রাক্তন ছাত্র। তিনি উল্লেখ করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বারান্দা এবং অলিগলি চেনেন এবং সংখ্যাগরিষ্ঠ ছাত্রদের মানসিকতা বুঝতে পারেন।
স্ট্যাটাসে তিনি আরও লিখেছেন,
“ঢাবি ৭১ এ মুক্তিযুদ্ধের সুতিকাগার। ৫২ ভাষা আন্দোলনের সুতিকাগার। ৯০ এর গণ আন্দোলনের সুতিকাগার। ২৪ এর অভ্যুথ্বানের সুতিকাগার। ঢাবি, মোনাফেক রাজনীতি এডোপ্ট করেনি কোনদিন ঐতিহাসিক ভাবেই। ভবিষ্যতেও করবে না।”
