শুক্রবার, ০১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

রৌমারীতে গ্রামের ভাঙা রাস্তা মেরামতে ডা. আব্দুস সামাদের মানবিক উদ্যোগ

জুয়েল রানা,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স এর উত্তর পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষার সময় তো এই দুর্ভোগ চরমে পৌঁছায়। অথচ, এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। যাতায়াতের ওই গ্রামের […]

প্রতিনিধি ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ০৩:১৫

জুয়েল রানা,রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নটান পাড়া গ্রামের স্বাস্থ্য কমপ্লেক্স এর উত্তর পাশে একটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষার সময় তো এই দুর্ভোগ চরমে পৌঁছায়। অথচ, এই রাস্তা দিয়েই প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করে। যাতায়াতের ওই গ্রামের বাসিন্দাদের জন্য এই ভাঙা রাস্তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়। মঙ্গলবার ২২ জুলাই সরেজমিনে গিয়ে জানা যায় এসব তথ্য।

রাস্তাটি গ্রামের মধ্যবর্তি বসবাসরত মানুষের চলাচলের একমাত্র ভরসা। নটান পাড়া থেকে উপজেলা সদর বা আশেপাশের স্কুল, বাজার, স্বাস্থ্যকেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য গ্রামবাসীর এই রাস্তাই একমাত্র ভরসা। দীর্ঘদিন রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় মাঝখানে ভাঙন সৃষ্টি হয়। বর্ষার পানিতে রাস্তার বিভিন্ন অংশ দেবে গিয়ে কাদা-পানিতে ভরে যায়। অনেক জায়গায় বড় গর্ত হয়ে পড়ে, যা দুর্ঘটনার জন্য দায়ী হয়ে ওঠে।

স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন স্কুলে যেতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরা কাদায় পিছলে পড়ে যায়, কাপড়চোপড় নষ্ট হয়, অনেক বড় গর্তের কারনে অচল হয়ে পড়ে রাস্তটি। এমনকি অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার সময় মাঝপথে গর্তে আটকে যেতে হতো। মোটকথা, গ্রামের প্রায় প্রতিটি মানুষের জীবনে এই রাস্তা একটি বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল।

মানবিক পদক্ষেপ এই অবস্থায় এগিয়ে আসেন রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ। তিনি তার ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব তত্ত্বাবধানে বস্তা ও মাটি ফেলে রাস্তাটির চলাচলের উপযোগী করে তোলেন। তার এই মানবিক উদ্যোগে মুহূর্তেই বদলে যায় এলাকার চিত্র। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, অনেক দিন পর নির্বিঘেœ চলাচল করতে পারছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. মজনু মিয়া বলেন, এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যেতে কষ্ট হতো। ডা. সাহেব নিজের টাকায় মাটি ফেলে রাস্তা ঠিক করে দিয়েছেন, আমরা চির কৃতজ্ঞ। আরেকজন স্কুল শিক্ষার্থী রায়হান জানায়, আগে স্কুলে যেতে ভয় লাগতো, এখন আর ভয় লাগে না। রাস্তা ভালো হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুস সামাদ বলেন, আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে শুধু অফিসে বসে কাজ করলেই দায়িত্ব শেষ হয় না। সমাজের সমস্যাগুলো দেখলে সাধ্যমতো এগিয়ে আসাই আমাদের কর্তব্য। আমি চেষ্টা করেছি মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে। রাস্তা স্থায়ীভাবে সংস্কার করা জরুরি, সেটা প্রশাসনের পক্ষ থেকেই হওয়া উচিত।

এদিকে এলাকাবাসীর দাবি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তা এখন সাময়িকভাবে সচল হলেও দীর্ঘমেয়াদে এটি টেকসই নয়। তারা দ্রুত স্থায়ীভাবে রাস্তা সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার […]

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬

জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে দ্রুত ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।

ময়মনসিংহ নেওয়ার পথে রাত ৩ টার দিকে শহরের প্রবেশমুখ ব্রিজ এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

পরিবারের পক্ষ থেকে মৃতের ভাই মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আল্লাহ তা’য়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।