আক্কাছ আলী ,মুন্সিগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুন্সিগঞ্জ জেলা সমন্বয় কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার রাতে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরিত এক পত্রে ৩টি পদে ১৮সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসাবে মনোনীত হয়েছেন মাজেদুল ইসলাম। যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে ৭জনকে। তারা হলেন, ফারজানা আক্তার, এডভোকেট মারুফ হাসান মন্টি, আল-মাহবুব রবিন, শাহ আলম লিটন, জাহাঙ্গীর আলম জুয়েল, শাখাওয়াত মুরসালিন ।
এছাড়াও কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন, গাজী আব্দুল আলিম, আলী নেওয়াজ, লাবনী (নিঝুম), ইশতিয়াক আহমেদ, মিতালী ইসলাম মিতু, হাসানুল ইসলাম, নাজিম উদ্দিন, মোঃ জুবায়ের, এডভোকেট মেহেদী হাসান, মোঃ মামুন হোসেন।
দায়িত্ব প্রাপ্তরা জানান, বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে সকলে একসাথে কাজ করতে তারা অঙ্গীকারবদ্ধ। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রেখে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত কাজ করবে এনসিপি।