ন্যাশনাল পিপলস যুব পার্টির (এনপিপি) উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৯ মার্চ) বিকাল ৩ টায় রাজধানীর মিরপুরে ন্যাশনাল পিপলস যুব পার্টির কার্যালয়ে (এনপিপি)’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নির্দেশনায় এ অনুষ্ঠান হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল পিপলস যুব পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম সুমন।
তারিকুল ইসলাম সুমন বলেন, দেশে পরিচ্ছন্ন রাজনীতির অভাব উপলব্ধি হচ্ছে, রাজনীতিতে রাজনীতিবিদদের কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে, তিনি আরো বলেন নিজেদের স্বার্থ ত্যাগ করে রাজনীতিবিদদের সকলেরই জনগণের সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, রাজনীতিবিদদের প্রধান কাজ হচ্ছে দেশের ভাবমূর্তিকে সুশৃংখল রাখার লক্ষ্যে কাজ করা, সকল শ্রেণি পেশার মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির উন্নয়নের লক্ষ্যে কাজ করা, প্রত্যেকটি রাজনৈতিক দলকে দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করার আহব্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাপ্পি, ন্যাশনাল পিপলস যুব পার্টির সদস্য মোঃ আলাউদ্দিন, মোশারফ হোসাইন, শান্ত, ইকবাল হোসাইন প্রমুখ।